সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন বাবাও। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার বাদ জোহর তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। স্থানীয় ইউপি সদস্য খলিল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- খিলগ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও তার ছেলে মাসুক আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফের ছেলে মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর শোনার পরপরই তার বাবা আব্দুল লতিফ অসুস্থ হয়ে পড়েন। কিছু সময়ের ব্যবধানে তারও মৃত্যু হয়। মাসুক আহমেদ সদ্য বিবাহিত।
স্থানীয় ইউপি সদস্য খলিল উদ্দিন বলেন, মাসুক আহমেদের মৃত্যুর পরপরই তার বাবারও মৃত্যু হয়েছে। আজ বাদ জোহর নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হবে।
আহমেদ জামিল/এফএ
from jagonews24.com | rss Feed https://ift.tt/gLhqB0E
via IFTTT