মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় গ্রেফতার ৪

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার ‘এলেক্স ইমন’ হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুলসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাটাসুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ‘এলেক্স ইমন’কে কুপিয়ে হত্যা

র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুল মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

আরও পড়ুন

মোহাম্মদপুরে ১৬ গ্যাং, অপরাধ রাজ্যে তারাই ‘রাজা’

গত ১২ এপ্রিল মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। তখন ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

টিটি/এমকেআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/kVS9DiA
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post