নতুন ভাই-বোনের আগমনের আগে বড় শিশুকে মানসিকভাবে প্রস্তুত করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং ইতিবাচক আবেগ গড়ে তোলার জন্য প্রকাশিত হয়েছে ফাতেমা তুজ জোহরার শিশুতোষ বই ‘আমি এখন বড় ভাই’। ৩১ জুলাই বিকেল ৪টায় বইটির মোড়ক উন্মোচন ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের অতিথিরা বইটির বিষয়বস্তু, চিত্রায়ণ এবং শিশুদের মানসিক বিকাশে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ‘নতুন শিশুর আগমনে বড় সন্তানের মনে যে পরিবর্তন, কৌতূহল বা অনিশ্চয়তা তৈরি হয়, বইটি তা সুন্দরভাবে তুলে ধরেছে। পাশাপাশি ভালোবাসা, দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করবে।’

বইটির লেখক এবং অফস্প্রিং বাংলাদেশের সিইও ফাতেমা তুজ জোহরা বলেন, ‘শিশুর আবেগকে গুরুত্ব দিয়ে, ইসলামি মূল্যবোধ ও বাস্তব পারিবারিক অভিজ্ঞতার আলোকে বইটি রচিত হয়েছে। আশা করি, এটি বাংলাদেশের পরিবারগুলোর জন্য একটি কার্যকর সহায়ক বই হিসেবে ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিশুপ্রেমী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ উপস্থিত ছিলেন। বইটি রকমারি, ওয়াফিলাইফসহ বিভিন্ন অনলাইন পেজ এবং শিশু পরিবহনের বিভিন্ন আউটলেটে পাওয়া যাচ্ছে।
এসইউ
from jagonews24.com | rss Feed https://ift.tt/81y4Hgs
via IFTTT
