ডিবির অভিযানে ৬৫০০ জুয়াড়ির এমএফএস সিম উদ্ধার, গ্রেফতার ৬

অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট-সংবলিত সিম কার্ড জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ লেনদেন পরিচালনার জন্য ব্যবহৃত বিপুল সংখ্যক এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম কার্ড জব্দ করা হয়েছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য, গ্রেফতারদের পরিচয়, জব্দ করা আলামত এবং অভিযানের অন্যান্য দিক আজ বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

টিটি/এমআরএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/WXujhQ6
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post