ফরিদপুর জেলা কারাগারের সৈয়দ আশরাফ আলী (৮০) নামে ছয়টি মামলায় সাজা প্রাপ্ত এক কয়েদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তিনি মারা যান।
সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবন আলীর ছেলে।
জেলা কারাগার সূত্রে জানায়, সৈয়দ আশরাফ আলী হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। বুধবার (২৭ মে) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার বিরুদ্ধে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানাসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া ছয়টি মামলায় সাজা ছিল। একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অন্য মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ ছিল। এছাড়া একাধিক মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া জাগো নিউজকে বলেন, কয়েদি
সৈয়দ আশরাফ আলী একজন কয়েদি ছিলেন। তিনি হৃদরোগসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এন কে বি নয়ন/এনএইচআর/এমএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/YulFPTQ
via IFTTT