কোরবানির ঈদে ‘নাকফুলের কাব্য’ সিনেমার মুক্তির ঘোষণা দিয়েছিল বেঙ্গল মাল্টিমিডিয়া। তবে কোনো ধরনের প্রচার দেখা যাচ্ছিল না। অবশেষে আজ ঈদে মুক্তির প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠানটি।
বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় তৈরি নাকফুলের কাব্য সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। এই সিনেমাতেই প্রথম জুটি হয়ে কাজ করেছিলেন তারা। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন আদর-পূজা। সেই দুই সিনেমা ‘লিপস্টিক’ ও ‘টগর’ এরই মধ্যে মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি নাকফুলের কাব্য। এই ঈদে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাকফুলের কাব্য। বানিয়েছেন আলোক হাসান। নির্মাতা জানান, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা একটি অমর প্রেম ও বিরহের গল্প দেখা যাবে এতে। গল্প লিখেছেন ফেরারি ফরহাদ।
আরও পড়ুন:
‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি
‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল
২০২২ সালে শুরু হয়েছিল নাকফুলের কাব্য সিনেমার শুটিং। সে সময় নাম ছিল ‘নাকফুল’। তবে সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। সে সময় পরিচালক জানিয়েছিলেন, একই নামে আরেকটি সিনেমা থাকায় নাম পরিবর্তন করতে হয়েছে তাদের।
এমআই/এমএমএফ
from jagonews24.com | rss Feed https://ift.tt/7AVBhpT
via IFTTT