বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হকের স্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে অর্জিত ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকার ২ নং রোডের ১৯০ নং প্লটের ‘মেমোরি বাই মোমেন’ ভবনে ৫/এ নম্বর এই ফ্ল্যাটটি সৈয়দা আফরোজা বেগম হস্তান্তরের চেষ্টা করছিলেন। মহিবুল হকের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
দুদকের উপ-পরিচালক ও টিম লিডার তাহাসিন মুনাবীল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
এমডিএএ/এএমএ
from jagonews24.com | rss Feed https://ift.tt/pSNAi54
via IFTTT