পিতলের পাত্রে খাওয়া কি ইসলামে নিষিদ্ধ?

প্রশ্ন: পিতলের তৈরি প্লেট বা গ্লাসে খাওয়া, পান করা বা অন্য কোনো কাজে পিতলের পাত্র ব্যবহার করা কি ইসলামে  নিষিদ্ধ?

উত্তর: পিতলের প্লেট, গ্লাস বা যে কোনো পাত্র ব্যবহার করা নিষিদ্ধ নয়। হদিসে এসেছে, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পিতলের পাত্রে পাত্রে অজু করেছেন। (সহিহ বুখারি: ১৯৭)

সুতরাং পিতলের প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহারে কোনো বাধা নেই। পিতলের প্লেটে খাবার খাওয় যাবে, পিতলের গ্লাসে পানি পান করা যাবে এবং পিতলের পাত্র অজু করা বা অন্যান্য কাজে ব্যবহারও করা যাবে।

আরও পড়ুন

জামাতাকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ?

উল্লেখ্য, স্বর্ণ-রুপার পাত্রে খাওয়া বা পান করা ইসলামে নিষিদ্ধ। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি সোনা বা রূপার পাত্রে খায় বা পান করে, সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢুকিয়ে দিচ্ছে। (সহিহ মুসলিম)

তবে পানাহার ব্যতীত অন্য কাজে স্বর্ণ ও রুপার পাত্র ব্যবহার জায়েজ। হাদিসে এসেছে, উম্মুল মুমিনীন উম্মে সালামার (রা.) কাছে রুপার একটি পাত্র ছিল, আর তাতে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কয়েকটি কেশ রাখা ছিল। (সহিহ বুখারি)

আরও পড়ুন

অনাহারীকে খাবার খাওয়ানোর ফজিলত

ওএফএফ



from jagonews24.com | rss Feed https://ift.tt/SPA16yb
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post