বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর বিপক্ষে ৩-১ গোল জয়ে পেয়েছে স্পেন। এই জয়ে তারা প্রমাণ করলো কেন তাদের এই বিশ্বকাপের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে। ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর এবার নিজের স্বাভাবিক রূপে ফিলো ২০১০ আসরের চ্যাম্পিয়নরা
চোটের কারণে বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে এই ম্যাচেও পায়নি স্পেন। তবে তিনি ও উইঙ্গার নিকো উইলিয়ামস আসরের প্রথম ম্যাচে আগামী ১৫ জুন বিশ্বকাপের অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।
পেরুর বিপক্ষে ইয়ামাল বা উইলিয়ামস ন খেললেও বিশ্বকাপে জায়গা না পাওয়া পেরুর বিপক্ষে স্পেনের শক্তি একটুও কমেনি।
মেক্সিকোর পুয়েব্লায় অনুষ্ঠিত ম্যাচটিতে লুইস দে লা ফুয়েন্তের দল মাত্র মিনিট দুয়েকের মধ্যেই এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান মিকেল ওয়ারজাবাল।
সেই ব্যবধান দ্বিগুণ হয় ৩২ মিনিটে পেদ্রির গোলে। এরপর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে ম্যাচের ৫৩ মিনিটে পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসে। ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন তিনি। তাতে স্পেনের লিড দাঁড়ায় ৩-০।
৬৬ মিনিটে প্রায় ৪৬ হাজার দর্শকের সামনে জাইরো ভেলেজ একটি সান্ত্বনাসূচক গোল করে ব্যবধান কমান। তবে তাতে স্পেনের স্বস্তিদায়ক জয় নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি।
আইএন
from jagonews24.com | rss Feed https://ift.tt/jvDp4qn
via IFTTT