পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আজ। টানা সাতদিনের ছুটির শেষদিনে ঘরে ফেরা মানুষেরা অনেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে ঢাকার সড়কে আজ গণপরিবহন বেড়েছে। ফলে বিগত কয়েকদিনের ফাঁকা ঢাকা আজ অনেকটা স্বরূপে ফিরতে শুরু করেছে।
রোববার (৩১ মে) রাজধানীর কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা যায়, রাজধানীর সড়কে যান চলাচল সীমিত। তবে বিগত কয়েকদিনের তুলনায় আজ সড়কে যানবাহনে উপস্থিতি চোখে পড়ার মতো।
আরও পড়ুন
‘ঈদ শেষে ঢাকা ফিরতে মন চায় না, কিন্তু কর্মের কারণে আসতেই হয়’
ট্রেনে স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও বেড়েছে। তবে কোথাও কোনো যানজট ও সিগনালে গাড়ির দীর্ঘ অপেক্ষা চোখে পড়েনি। বাসের জন্য যাত্রীর অপেক্ষার দৃশ্যও সেভাবে চোখে পড়েনি।
বৈশাখী পরিবহনের চালকের সহকারী রশিদ জাগো নিউজকে বলেন, ঈদের ছুটি শুরুর পর থেকে যাত্রী নেই। আজও যাত্রী কম। তবে গত কয়েক দিনের তুলনায় আজ রাস্তায় গাড়ি বেড়েছে।

সাভার পরিবহনের চালকের সহকারী সবুজ বলেন, মানুষ ঢাকায় ফেরা শুরু করেছে। আজ অধিকাংশ মানুষ চলে আসবে। আশা করি কাল থেকে যাত্রীর চাপ বাড়বে।
শুভযাত্রা পরিবহনের চালকের সহকারী মারুফ বলেন, যেসব গাড়ি ঈদের ছুটির কারণে বসেছিল, আজ অধিকাংশ গাড়িই বের হয়েছে। ঢাকার মধ্যে তো আজও যাত্রী নেই। বেশিরভাগ কোম্পানির গাড়ি আজ লোকাল ভাড়া মারবে। ফাঁকা গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটে চলে যাবে, সেখান থেকে ফুল গাড়ি ভর্তি যাত্রী নিয়ে চলে আসবে। ঢাকার মধ্যে তো আজও যাত্রী নেই। সব গাড়ি ঢাকার মধ্যে চললে কি তেল খরচ উঠবে। কাল থেকে ঢাকার ভেতরে যাত্রীর চাপ বাড়বে।
কেআর/কেএসআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/aR3COLS
via IFTTT