মা দিবসে দামি উপহার দিয়ে নয়, মাকে খুশি করবেন যেভাবে

মা শব্দটির মধ্যেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা, নিরাপত্তা আর আশ্রয়। বছরের প্রতিটি দিনই মায়ের জন্য বিশেষ হলেও, মাতৃদিবস যেন একটু আলাদা করে তাকে ভালোবাসা জানানোর উপলক্ষ। তবে ভালোবাসা প্রকাশ করতে সবসময় দামি উপহার বা বড় আয়োজনের প্রয়োজন হয় না। অনেক সময় ছোট কিছু আন্তরিক উদ্যোগই মায়ের মুখে সবচেয়ে বড় হাসি এনে দিতে পারে।

আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই কাজ, পড়াশোনা কিংবা ব্যক্তিগত ব্যস্ততার কারণে মায়ের সঙ্গে ঠিকমতো সময় কাটাতে পারেন না। অথচ মায়েরা সবচেয়ে বেশি খুশি হন সন্তানের সময়, মনোযোগ আর যত্নে। তাই এই মাতৃদিবসে দামি গিফটের বদলে চেষ্টা করুন এমন কিছু করতে, যা আপনার মায়ের মন সত্যিই ছুঁয়ে যাবে।

JAGO

মায়ের সঙ্গে সময় কাটান

অনেক দিন ধরে হয়তো মায়ের সঙ্গে মন খুলে গল্প করা হয়নি। এই দিনটিতে ফোন দূরে রেখে কিছুটা সময় শুধু মায়ের জন্য রাখুন। একসঙ্গে বসে চা খাওয়া, পুরোনো গল্প শোনা বা পরিবারের স্মৃতি নিয়ে কথা বলা মতো ছোট ছোট মুহূর্তই মায়ের কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে।

নিজের হাতে কিছু তৈরি করুন

সব উপহারের চেয়ে হাতে তৈরি ছোট্ট কোনো জিনিসের মূল্য অনেক বেশি। একটি হাতে লেখা চিঠি, ছোট কার্ড, ছবি আঁকা কিংবা পুরোনো ছবিগুলো দিয়ে একটি স্মৃতি অ্যালবাম তৈরি করতে পারেন। এতে মা বুঝতে পারবেন, আপনি সময় নিয়ে তার জন্য কিছু করেছেন,যা কোনো দামি উপহারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

JAGO

মায়ের পছন্দের খাবার রান্না করুন

প্রতিদিন পরিবারের সবার জন্য মা-ই রান্না করেন। তাই এই দিনটিতে তাকে রান্নাঘর থেকে একটু ছুটি দিন। মায়ের পছন্দের কোনো খাবার নিজের হাতে তৈরি করে চমকে দিতে পারেন। খুব বড় কিছু না হলেও, এক কাপ চা বা সকালের নাস্তায় মায়ের কাছে অনেক আনন্দের হতে পারে।

ঘরের কাজে সাহায্য করুন

মায়েরা প্রায়ই নিজের বিশ্রামের কথা ভাবেন না। তাই এই দিনটিতে ঘরের কিছু দায়িত্ব নিজের হাতে নিন। ঘর গুছানো, বাসন ধোয়া বা রান্নাঘরে সাহায্য করার মতো ছোট ছোট কাজও মায়ের মন ভালো করে দিতে পারে। এতে তিনি অনুভব করবেন, তার কষ্ট আপনি বুঝতে পারছেন।

একসঙ্গে কোথাও ঘুরতে যান

দূরে কোথাও যাওয়ার দরকার নেই। কাছের কোনো পার্ক, রেস্টুরেন্ট বা শান্ত কোনো জায়গায় মাকে নিয়ে একটু ঘুরে আসতে পারেন। ব্যস্ততার বাইরে এমন কিছু সময় মায়ের মনকে সতেজ করে তোলে।

 JAGO

মাকে ধন্যবাদ বলুন

আমরা অনেক সময় ধরে নিই যে মা সবসময় আমাদের জন্য থাকবেন, তাই তাকে আলাদা করে ধন্যবাদ জানানো হয় না। কিন্তু মায়ের ত্যাগ, ভালোবাসা আর পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করাও খুব জরুরি।

সোশ্যাল মিডিয়ার পোস্ট নয়, বাস্তব যত্ন জরুরি

বর্তমানে মাতৃদিবস মানেই অনেকের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করা। তবে শুধু অনলাইনে ভালোবাসা দেখানোর চেয়ে বাস্তবে মায়ের পাশে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মায়েরা আসলে দামি কিছু চান না, চান সন্তানের আন্তরিকতা আর সময়।

মা দিবসের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভালোবাসা প্রকাশের সহজ, আন্তরিক মুহূর্তগুলোতে। তাই এই বছর দামি উপহার নয় বরং সময়, যত্ন আর ভালোবাসা দিয়ে মাকে বিশেষ অনুভব করাতে পারেন। 

সূত্র: মিডিয়াম, উইকিহাউ, ইন্ডিয়া টুডে

এসএকেওয়াই



from jagonews24.com | rss Feed https://ift.tt/74BdO6o
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post