শেহতাজের রিফ্রেশিং লুকে হার মানবে গরম

গরমের এই ক্লান্তিকর সময়ে যেন এক টুকরো প্রশান্তি হয়ে ধরা দিলেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে তার শান্ত, আরামদায়ক ও স্টাইলিশ উপস্থিতি যেন প্রকৃতির সঙ্গেই একাত্ম হয়ে গেছে। দহনজ্বালা দিনের মাঝেও তার এই লুক চোখে আনে এক অনাবিল সতেজতা।

শেহতাজের রিফ্রেশিং লুকে হার মানবে গরমএই উপস্থিতির জন্য শেহতাজ বেছে নিয়েছেন সাদা-হলুদের কোমল মিশেলে তৈরি একটি থ্রি-পিস কুর্তা সেট, যা গরমের দিন কিংবা হালকা কোনো আউটিং দুই ক্ষেত্রেই দারুণ উপযোগী।

শেহতাজের রিফ্রেশিং লুকে হার মানবে গরমসাদা কুর্তাটির সূক্ষ্ম কারুকাজ প্রথম দেখাতেই দৃষ্টি আকর্ষণ করে। পুরো পোশাকজুড়ে ছড়িয়ে থাকা হলুদ ফুলেল নকশা যেন গ্রীষ্মের উজ্জ্বলতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

শেহতাজের রিফ্রেশিং লুকে হার মানবে গরমস্ট্রেট কাট, ফুলস্লিভ এবং হাঁটু পর্যন্ত লম্বা কুর্তাটিতে ব্লক প্রিন্টের ফুলেল ডিজাইন লুকটিকে দিয়েছে এক সতেজ, গ্রীষ্মবান্ধব আবহ।

শেহতাজের রিফ্রেশিং লুকে হার মানবে গরমওড়নাতেও রয়েছে একই নান্দনিক ছাপ, সাদা পটভূমিতে হলুদ গাঁদা ফুল, সঙ্গে সবুজ পাতার কনট্রাস্ট। আরামদায়ক ফ্লেয়ার বটমেও একই ডিজাইনের ধারাবাহিকতা পুরো আউটফিটে এনে দিয়েছে ভারসাম্য। হালকা ও আরামদায়ক এই পোশাকটি নেওয়া হয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘ব্লক ওয়্যার’ থেকে।

আরও পড়ুন:

অ্যাক্সেসরিজে শেহতাজ রেখেছেন সংযম। ভারী গয়নার পরিবর্তে কানে রয়েছে অক্সিডাইজড স্টেটমেন্ট ইয়াররিং, যা পুরো লুকের সঙ্গে মানিয়ে গেছে সাবলীলভাবে।

শেহতাজের রিফ্রেশিং লুকে হার মানবে গরমমেকআপেও তিনি বেছে নিয়েছেন স্বাভাবিকতা। সফট ও ডিউই বেস, হালকা ব্লাশ, চোখে নরম আইশ্যাডো, কাজল ও মাসকারার ছোঁয়া। ঠোঁটে গোলাপি শেডের লিপকালার পুরো সাজকে করেছে আরও স্নিগ্ধ।

শেহতাজের রিফ্রেশিং লুকে হার মানবে গরমচুল রাখা হয়েছে খোলা, নরম ঢেউ খেলানো স্টাইলে। ছবিগুলোতে কখনো তার এই হেয়ারস্টাইল এক শান্ত স্নিগ্ধতার প্রকাশ, আবার কখনো বৈশাখের বাতাসে ভেসে ওঠা স্বতঃস্ফূর্ত সৌন্দর্যের ইঙ্গিত দেয়।

শেহতাজের রিফ্রেশিং লুকে হার মানবে গরমসব মিলিয়ে শেহতাজের এই লুকটি যেন একটি সহজ বার্তা দেয়, গরমের দিনে ফ্যাশন মানেই ভারী কিছু নয়; হালকা রং, আরামদায়ক কাপড় আর মিনিমাল সাজেই তৈরি হতে পারে সবচেয়ে আকর্ষণীয় ও সতেজ উপস্থিতি।

জেএস/



from jagonews24.com | rss Feed https://ift.tt/6t7N0KC
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post