বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার দুপুরে টুকুর এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ৮২৩ ভোট।
সুলতান সালাউদ্দিন টুকু বিগত আওয়ামী লীগ সরকারের আমলের একাধিক মামলার আসামি হয়ে কারাভোগ করেন। তিনি কেন্দ্রীয় যুবদল সভাপতির দায়িত্ব পালন করেন। তার আপন বড় ভাই আব্দুস ছালাম পিন্টু টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
আব্দুল্লাহ আল নোমান/এফএ/এমএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/gca6vuR
via IFTTT